ঢাকাTuesday , 21 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • সুজানগরে কবরস্থানের গাছ বিক্রির টাকা আত্মসাতের অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    admin
    October 21, 2025 12:55 am
    Link Copied!

    এম মনিরুজ্জামান,পাবনা:
    সুজানগরে বিএনপির প্রভাব খাটিয়ে কবরস্থানে ২৫ টা গাছ বিক্রির প্রায় চার লাখ টাকা আত্মসাতের অভিযোগে পত্রিকায় ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার সন্ধ্যায় পাবনার সুজানগরে বাংলাদেশ প্রেসক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও দুলাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান মাস্টার ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এস এম রাসেল। বক্তারা বলেন, কিছু পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে বিএনপির প্রভাব খাটিয়ে কবরস্থানে গাছ বিক্রির চার লাখ টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদ টি আমাদের দৃষ্টি গোচর হয়েছে।

    উপজেলার বামুন্দি,চর জোড় পুকুরিয়া,পাইক পাড়া,তেবিলা গ্রামের মানুষের শেষ আশ্রয়স্থল কবরস্থান টি প্রায় দশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে।

    বিগত দিনে কবরস্থানের উন্নয়নের জন্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গাছ কাটা হয়।

    কয়েক দিন আগে দুই গ্রামের দ্বন্দ্বের কারণে আবারো কবরস্থানের গাছ কাটা হয়।

    গাছ কাটা কে কেন্দ্র করে একটি কুচক্রী মহল কবরস্থান নিয়ে ও রাজনৈতিক ভাবে বিএনপির উপর দায় চাপানোর অপচেষ্টা চালাচ্ছে।

    কবরস্থানের গাছ কাটার সাথে দুলাই ইউনিয়ন বিএনপির কেউ জড়িত নেই। এখানে মুলত দুই গ্রামের দ্বন্দ্বের কারণেই এই ঘটনা গুলো হচ্ছে।

    ফ্যাসিস্ট আওয়ামী লীগের একটি কুচক্রী মহল কবরস্থানের গাছ কাটার মত একটা ঘটনা বিএনপির ঘাড়ে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

    এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা আরো বলেন, মাসুম বিল্লাহ নামের এক ব্যক্তি এই ঘটনা গুলোর সাথে জড়িত। এখানে বিএনপির কেউ জড়িত নেই।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST