ঢাকাThursday , 25 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • রায়পুরে প্রধান শিক্ষক জামায়াত কর্মীর বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

    admin
    September 25, 2025 7:41 pm
    Link Copied!

    স্টাফ রিপোর্টারঃ

    লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ৩নং চরমোহনা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তরকারি বেপারী বাড়ির আব্দুর রহিম(৩৫) নামে এক জামাত কর্মীর বিরুদ্ধে ৪র্থ শ্রেণির এক স্কুলছাত্রী কে ধর্ষণ চেষ্টার অভিযোগে ছাত্রীর মা বাদী হয়ে রায়পুর থানায় অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়,অভিযুক্ত জামাত কর্মী স্হানীয় চালতা তলি বাজারে বেগম রোকেয়া স্কুলের প্রধান শিক্ষক,ভিক্টিম ছাত্রী তার স্কুলের ৪র্থ শ্রেণিতে পড়ে।

    তার সুবাধে তিনি ছাত্রী ও তার ভাই কে তার বাড়িতে প্রাইভেট পড়ান।গত ২২ শে সেপ্টেম্বর সোমবার তার বাড়িতে প্রাইভেট পড়তে গেলে বাড়িতে কেউ না থাকায় ছাত্রীর ভাইকে চিপস আনতে পাঠিয়ে তাঁকে জোরপূর্বক জড়িয়ে ধরে এবং শরীরের স্পর্শ কাতর স্হানে হাত দিয়ে ধর্ষণচেষ্টা করে, ছাত্রীর চিৎকারে তার ভাই ছুটে আসলে শিক্ষক তাদের ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। ছাত্রী বাড়িতে গিয়ে কান্নাকাটি করে তার মাকে সব ঘটনা খুলে বলে। বিষয়টি এলাকার গণ্যমান্যদের জানালে তারা আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন বলে অভিযোগে ছাত্রীর মা জানান।এই ব্যাপারে জামাত কর্মী আব্দুর রহিমের সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়। অভিযোগ ও জামাতের রাজনৈতির ব্যাপারে ইউনিয়ন জামাতের যুব বিভাগের সাধারণ সম্পাদক ও ঐ এলাকার স্হানীয় পল্লীচিকিৎক সজীব হোসেন বলেন, তিনি জামাতের রাজনৈতির সাথে জড়িত তবে বর্তমানে কোনো দায়িত্বে নেই, তবে শুনেছি ঐ ছাত্রী তার সম্পর্কে ভাতিজী ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানিনা।এ-ই ব্যাপারে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, উক্ত ঘটনায় ছাত্রীর মা ফাতেমা আক্তার বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন, অভিযোগের আলোকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST