ঢাকাThursday , 16 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে জ্বালানি তেলের সুষ্ঠ ব্যবস্থাপণা ও সিন্ডিকেট অপসারণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    admin
    April 16, 2026 6:19 pm
    Link Copied!

    আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারহ

    রায়পুরে তেলের অস্থিতিশীলতা ও সিন্ডিকেট ভাঙতে ইউএনও’র মতবিনিময় সভা। আইন-শৃঙ্খলা বাহিনীর, সাংবাদিক, শিক্ষক, ব্যাবসায়ী, কর্মকর্তা, তেলের পাম্প মালিকদের নিয়ে জালানী তেলের সুষ্ঠু ব্যাবস্থাপনা।অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোড়ালো হবে।রায়পুরে তেলের অস্থিতিশীলতা ও সিন্ডিকেট ভাঙতে ইউএনও’র মতবিনিময় সভা।

    লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় তেলের বাজারে অস্থিতিশীলতা ও সিন্ডিকেট ভাঙতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছারেে সভাপতিত্বে স্থানীয় তেল ব্যবসায়ী, পাম্প মালিক, রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

    সভায় নির্বাহী কর্মকর্তা বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে তেল বিক্রি কোনোভাবেই বরদাশত করা হবে না। ভোক্তাদের হয়রানি বা মজুতদারি প্রমাণিত হলে লাইসেন্স বাতিলসহ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি নিগার সুলতানা বলেন, পেট্রোল পাম্পে তেল বিতরণে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, সম্প্রতি রায়পুরে তেলের চরম সংকট ও সরবরাহ নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হওয়ায় প্রশাসন এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST