ঢাকাSaturday , 22 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বরগুনায় কলাতলিতে সড়ক দূর্ঘটনা শিবচরের ৭ জনসহ নিহত ৯,

    admin
    June 22, 2024 11:46 pm
    Link Copied!

    আলমগীর হোসেন
    মাদারীপুর প্রতিনিধি

    বরগুনার আমতলীর কলাতলীতে এক সড়ক দূর্ঘটনায়, ঘটনাস্থলে ৯ জন নিয়ত হয়। জানা গেছে নিহত ৯ জনের মধ্যে ৭ জনই মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের সাহাপাড়া এলাকার বাসিন্দা সাবেক সেনা সদস্য মাহাবুবর রহমান সবুজ এর পরিবারের সদস্য। শনিবার (২২ জুন) দুপুরে বরগুনা জেলার আমতলী এলাকার হলদিয়া – চাওড়া সীমান্ত বর্তী চাওড়া হলদিয়া খালের ওপর লোহার ব্রিজ ভেঙ্গে একটি মাইক্রোবাস পানিতে পড়ে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় সময় ঐ মাইক্রোবাসে নারী-শিশুসহ মোট ১২ জন যাত্রী ছিল। তাদের মধ্যে দুইজন সুস্থ, একজন আহত
    ও ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    পারিবারিক সূত্রে জানা গেছে, খালাতো বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে এ সড়ক দূর্ঘটনা ঘটে।এতে করে তিনটি পরিবারের ৭ সদস্য হারান শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের সাহা পাড়া এলাকার ফজলুর রহমান খানের ছেলে,সাবেক সেনা সদস্য মাহাবুবুর রহমান সবুজ।

    এদিকে দুর্ঘটনার খবর গ্রামের বাড়িতে পৌছালে শোকের মাতম উঠে বাড়িতে। এলাকাবাসী এসে ভিড় জমায় মাহাবুবুর রহমান সবুজের বাড়িতে।

    এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাহাবুব এবং তার পরিবারের সদস্যরা খালাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বরগুনার উদ্দেশ্যে রওনা দেয়। শনিবার দুপুরে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় মাহাবুব ও তার পরিবারের সদস্যদের বহনকারী মাইক্রোবাসটি একটি লোহার ব্রীজ ভেঙে খালে পড়ে যায়।

    এ ঘটনায় ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন, মাহাবুবের ভাই সোহেলের স্ত্রী রাইতি (৩০), শ্বাশুড়ী রুমি বেগম (৪০), মাহাবুবের মা ফরিদা বেগম (৪০), মামী মুন্নি বেগম (৪০), তার সন্তান তাহিয়া (৭), তাসদিয়া (১১), আরেক মামী ফাতেমা বেগম (৪০)। এছাড়া আমতলীর দক্ষিণ তক্তাবুনিয়া জহিরুল ইসলামের স্ত্রী জাকিয়া ( ৩০)এবং কন্যা রিদি (৫)।

    এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে ,’বুধবার বিয়ের অনুষ্ঠানে তারা বরগুনা গেছিল। আজ দুপুরে ব্রীজ ভেঙে খালে পড়ে যায় তাদের মাইক্রোবাসটি। মাহাবুবের মা, ভাইয়ের স্ত্রী ও মামার পরিবারের মোট ৭ সদস্যদের মৃত্যু হয়েছে।’

    ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম বেপারী। তিনি বলেন,’আমরা খবর পেয়েই বাড়িতে এসেছি। আসলে এতো বড় দূর্ঘটনায় আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি। এখন তাদের মরদেহ বাড়িতে আনার চেষ্টা করছি। ‘

    শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আব্দুল্লাহ আল মামুন জানান,’আমি বিষয়টি জেনেছি। খুবই মর্মান্তিক ঘটনা।’এ ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST