ঢাকাSunday , 5 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

    admin
    July 5, 2026 11:06 am
    Link Copied!

    আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৪ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল,যুবদল ও সেচ্ছাসেবকদলের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি চাঁপাইনবাবগঞ্জ শহরের ফুড অফিস মোড় থেকে শুরু হয়ে নিউমার্কেট প্রদক্ষিণ শেষে শহরের বাঁতেন খাঁ মোড়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, তারেক রহমান ভয় নাই রাজপথ ছাড়ি নাই’সহ নানা স্লোগানে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজপথ প্রকম্পিত হয়ে ওঠে। এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সদস্য গোলাম কিবরিয়া শাওন,জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হাসান সোহেল,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন, জেলা ছাত্রদলের আহ্বায়ক মীম ফজলে আজিম,জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আখতারুজ্জামান, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ওমর ফারুক রানা, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক নিজাম উদ্দীন রিপন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, জেলা কৃষক ও ক্ষেত মজুর সমিতির সাধারন সম্পাদক শাহিন আকতার, জেলা শ্রমিকদলের সভাপতি তসিকুল ইসলাম তসি,এছাড়া সদর উপজেলা যুবদল, পৌর যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবকদলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন ।
    বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও হত্যার হুমকি দিয়ে একটি কুচক্রিমহল ধারাবাহিকভাবে মিথ্যাচার করে যাচ্ছেন। বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু টোল ফ্রি করার দাবির নামে ২ জুলাই বৃহস্পতিবার নামসর্বস্ব ব্যানার দিয়ে সড়ক ও সেতু অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করে,ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে হত্যার হুমকি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য অবিলম্বে মিথ্যাচার এবং আপত্তিকর প্রচারণা বন্ধ না করা হলে অসৎ চক্রের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নতুবা রাজপথে কঠিন আন্দোলনের মাধ্যমে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST