ঢাকাTuesday , 27 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • প্রতীক বরাদ্দ পেয়ে সুজানগরে বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে আনন্দ মিছিল

    admin
    January 27, 2026 11:20 pm
    Link Copied!

    এম মনিরুজ্জামান, পাবনা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দ দেওয়াতে তাৎক্ষণিক ধানের শীষ প্রতীকের পক্ষে বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পাবনার সুজানগর উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ধানের শীষ প্রতীকের পক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
    আনন্দ মিছিল টি পেয়াজ হাট থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পৌরসভা ভবনের সামনে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়।
    পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র কামাল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্যসচিব রিয়াজ মন্ডলের পরিচালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজারী জাকির হোসেন চুন্নু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আব্দুল মোনায়েম, সাবেক
    সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা,সাধারণ সম্পাদক জসিম বিশ্বাস, উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক জাকির শেখ,উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আনিসুর রহমান খোকন,আহবায়ক শাজাহান আলী শেখ, সাবেক ছাত্র নেতা শফিউল আলম বাবু। এ সময় আরো বক্তব্য রাখেন, পৌর যুবদলের সদস্যসচিব ফজলুল হক, উপজেলা ছাত্রদল নেতা আবু জাকারিয়া তরঙ্গ, গাজী মাজাহারুল ইসলাম
    সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST