ঢাকাSunday , 21 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • পুলিশ সুপার নওগাঁ কর্তৃক সাপাহার থানা বার্ষিক পরিদর্শন।

    admin
    September 21, 2025 2:15 pm
    Link Copied!

    মোঃ মমিন আলী
    বিশেষ প্রতিনিধি -এডিপি বাংলা।

    অদ্য ২০ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম মহোদয় সাপাহার থানা বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার, সাপাহার সার্কেল, অফিসার ইনচার্জ সাপাহার থানা উপস্থিত ছিলেন।

    পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় বলেন থানায় আগত সেবা প্রার্থীদের সাথে সদাচরণ নিশ্চিত করার মাধ্যমে সেবা দিতে হবে। মামলা, জিডি কিংবা পুলিশ ক্লিয়ারেন্স এর ক্ষেত্রে দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে হবে। তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা, ওয়ারেন্ট তামিলের হার বৃদ্ধি করা, কার্যকারী পেট্রোল নিশ্চিত করা ,মাদক অভিযান বৃদ্ধিসহ দায়িত্ব পালনের ক্ষেত্রে আরো গতিশীল হওয়ার জন্য সবাইকে নির্দেশ দেন। পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্যও তিনি আহ্বান জানান।
    প্রতিটি থানা যেন জনগণের ভরসার কেন্দ্রবিন্দু হয় সে বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানান। পুলিশ সুপার মহোদয় থানার আশপাশ, মেস্ ও ব্যারাক পরিদর্শন করেন এবং থানার সামগ্রিক পরিচ্ছন্নতার বিষয়ে সক্রিয় থাকার জন্য তিনি নির্দেশনা দেন।

    সাপাহার থানার বিভিন্ন পয়েন্টে যানজট নিরসন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার পাশাপাশি জনগন যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই লক্ষে রাস্তার উপর অবৈধ পার্কিং ও ফুটপাতের দোকান নিরু্তসাহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অফিসার ইনচার্জ সাপাহার থানাকে নির্দেশ প্রদান করেন।

    এ সময় থানার সকল স্তরের অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST