ঢাকাMonday , 10 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিয়ামতপুরে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত

    admin
    June 10, 2024 1:30 pm
    Link Copied!

    স্টাফ রিপোর্টার, নওগাঁ

    ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় তামাক বিরোধী দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সরকারী কর্মকর্তা ও কর্মচারী, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
    সোমবার (১০জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ
    মোরশেদের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব আলম।
    এ সময় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম।
    আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আজহারুল ইসলাম বুলু, উপজেলা নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান নঈম, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান, নিয়ামতপুর সরকারি কলেজের অধ্যক্ষ মমতাজ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার প্রমূখ।
    প্রশিক্ষণে তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহারের ক্ষতিকর বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও তামাক প্রতিরোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন অতিথিরা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST