ঢাকাTuesday , 12 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিয়ামতপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত,

    admin
    May 12, 2026 9:04 am
    Link Copied!

    নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

    নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তিলকুড়ির মোড়ে রবিবার (১১ মে) বিকালে  কৃষকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে কৃষক মাঠ দিবস। 

    পর্যায়ক্রমিক ভেজানো ও শুকানো (AWD) পদ্ধতিতে ধান চাষাবাদের ওপর সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তি কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানের আয়োজন করে ইএসডিও এর গোফর ইমপ্যাক্ট কর্মসূচি। সহযোগিতায় ছিলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নিয়ামতপুর

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মো: রফিকুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
    বরেন্দ্র বহুমুর্খী উন্নয়ন কর্তৃপক্ষের উপ-সহকারী প্রকৌশলী মো: আফজাল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম ।

    এছাড়াও অনুষ্ঠানে বাহাদুরপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম খাঁন , ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

    বক্তারা কৃষিতে পানি সাশ্রয়ী AWD পদ্ধতির গুরুত্ব তুলে ধরে বলেন, এ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে কম পানিতে অধিক ফলন সম্ভব, যা কৃষকদের উৎপাদন খরচ কমাতে সহায়ক ভূমিকা রাখবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST