ঢাকাWednesday , 24 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নওগাঁ জেলার পোরশা থানায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত ব্যক্তির পরিবার পেল বিশ হাজার টাকার চেক

    admin
    September 24, 2025 7:42 pm
    Link Copied!

    মোঃ মমিন আলী
    বিশেষ প্রতিনিধি -এডিপি বাংলা।

    নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত খাইরুল ইসলামের পরিবারকে ২০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় থেকে প্রাপ্ত চেকটি বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম তার কার্যালয়ে মৃত খাইরুল ইসলামের স্ত্রী জাহানারা খাতুনের হাতে তুলে দেন। এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু উপস্থিত ছিলেন। ইউএনও রাকিবুল ইসলাম জানান, নিতপুর শোভাপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে খাইরুল ইসলাম ২৮ আগস্ট ধামইরহাট উপজেলায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। এর ফলে তার পরিবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনুদানের জন্য আবেদন করলে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করার কারনে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় থেকে ২০হাজার টাকার চেকটি পাওয়া যায়। প্রাপ্ত চেকটি মৃত ব্যক্তির স্ত্রীরর কাছে হস্তান্তর করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST