ঢাকাSunday , 16 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চেক জালিয়াতি মামলায় একাধিক সাজা প্রাপ্ত আসামি মুন্না গ্রেফতার।

    admin
    August 16, 2026 10:00 pm
    Link Copied!

    পাবনা প্রতিনিধি :-
    চেক জালিয়াতি মামলার আসামি মাহমুদ বিন শাজাহান ওরফে মুন্নাকে পাবনা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
    পাবনা সদর থানার অফিসার্স ইনচার্জ দুলাল হোসেনের দিক নির্দেশনায় (১৪ আগস্ট) শুক্রবার শহরের শিবরামপুর এলাকার আজগার আলী সড়ক থেকে তাকে গ্রেফতার করে।
    মাহমুদ বিন শাহজাহান ওরফে মুন্না সিবরামপুর মহল্লার শাহজাহান আলির ছেলে, মুন্না দীর্ঘদিন ঢাকায় থাকতেন। সেই সুযোগে ঢাকা তাজমহল রোড এলাকায় ১০ থেকে ১২টি পরিবারকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে, নিঃস্ব হয়েছে কয়েকটি পরিবার।
    চেক জালিয়াতি মামলায় সাজা প্রাপ্ত আসামি মাহমুদ বিন শাজাহান ওরফে মুন্নার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে, একাধিক মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছে, ঢাকা বিশেষ ট্রাইবুনাল আদালত মামলা নম্বর -১৫৭৫০/২১ সুএ সি আর,থানার মামলা নং -২৫৮/২০ ধারা -১৩৮,
    বিজ্ঞ আদালত মুন্নার বিরুদ্ধে ১কোটি ৬১ লক্ষ ৮২ হাজার টাকা পরিষদ সাপেক্ষে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে বলে জানান মামলার বাদী, মোহাম্মদ ইব্রাহীম মাল, তবে এ বিষয়ে পাবনা সদর থানার অফিসার্স ইনচার্জ মোহা: তারেকুল ইসলাম বলেন একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, মুন্নার মোহাম্মদপুর থানার একটি সি আার ৩৪১/২০, দায়রা মামলা নম্বর ১৪০৩৬/২২ মামলায় ৭ লক্ষ টাকা জরিমানা ও পাঁচ মাসের কারাদণ্ড দেয় বিজ্ঞ আদালত ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST