আব্দুল জাহির মিয়া,চুনারুঘাট (হবিগঞ্জ)প্রতিনিধিঃযৌথ বাহীনির অভিযানে ১৩ কেজি গাঁজা সহ ৩ জন জন কে আটক করা হয়েছে।তারা হল চুনারুঘাট উপজেলার চিমটিবিল খাসপাড়া গ্রামের শুক্কুর আলীর পুত্র শাহিন মিয়া(৩০) দুধপাতিল গ্রামের ওমর আলীর পুত্র রাজন মিয়া (২০)ও বি-বাড়ীয়া জেলার আশুরাইল গ্রামের হাজী চুনু মিয়ার পুত্র রুকু মিয়া (৩৫)।
(১০ ফেব্রুয়ারী)সোমবার বিকেলে চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া মাজার সংলগ্ন এলাকা থেকে মাদক সহ তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজা সহ তাদের আটক করে।তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
চুনারুঘাট থানার ওসি নুর আলম বলেন,এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com


