আব্দুল জাহির মিয়া জেলা প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলার মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ টি এস্কেভেটর মেশিন ও ১০ টি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে,
২ জানুয়ারি রবিবার দুপুর হতে বিকাল ৪ টা পর্যন্ত চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের নতুনব্রিজ সংলগ্ন স্থানে মোবাইল কোর্টের যৌথ অভিযান পরিচালনা করা হয়৷
অভিযান পরিচালনা করেন মুহাম্মদ রবিন মিয়া, উপজেলা নির্বাহী অফিসার, চুনারুঘাট এবং মাহবুব আলম মাহবুব, সহকারী কমিশনার (ভূমি), চুনারুঘাট।
অভিযানে উবাহাটা বালুমহালের ইজারাকৃত স্থান বহির্ভূত অংশ হতে মাটি কাটা ও পরিবহনের কাজে ব্যবহৃত ৩ টি এস্কেভেটর মেশিন এবং ৩ টি ড্রাম ট্রাক জব্দ করে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়৷
মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ৭ টি ড্রাম ট্রাক জব্দ করে উপজেলা পরিষদে রাখা হয়েছে।
মোবাইল কোর্টে সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবির মিয়া বলেন জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।


