ঢাকাFriday , 27 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জে মুদি দোকানে চড়া দামে অকটেন বিক্রি, দোকানদারকে জরিমানা

    admin
    March 27, 2026 8:22 pm
    Link Copied!

    আবুল বাসার মিলন
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত একটি ঝটিকা অভিযান চালিয়ে অবৈধভাবে তেল মজুদ ও বেশি দামে বিক্রির দায়ে মুদি দোকানদার মকবুল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

    ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর চামারপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সদর মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করেছে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মকবুল হোসেন তার মুদি দোকানে অবৈধভাবে অকটেন মজুদ করে চড়া দামে বিক্রি করছিলেন। অভিযান চলাকালে এক ছদ্মবেশী ক্রেতা দোকানে গেলে প্রতি লিটার অকটেনের দাম ২৭০ টাকা দাবি করেন দোকান মালিক। পরে দোকান ও বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ লিটার অকটেন জব্দ করা হয়।

    অভিযুক্ত দোকানদার অপরাধ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা ২০ লিটার অকটেন বিধি অনুযায়ী বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইকরামুল হক নাহিদ জানান, মজুত করে অতিরিক্ত দামে তেল বিক্রির অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, অসাধু ব্যবসায়ী, মজুদদার ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যাতে ভোক্তাদের অধিকার রক্ষা করা যায়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST