ঢাকাSaturday , 14 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতা সিনা’র উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল 

    admin
    March 14, 2026 10:22 am
    Link Copied!

    আবুল বাসার মিলন  
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের  সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপি নেতা ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মো: শাহনেওয়াজ খান সিনা। 

    বুধবার (১১ মার্চ) বিকাল ৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: গোলাম মোস্তফা মন্টুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, ইসলামী, সমাজ কল্যান ফাউন্ডেশনের জেলা সভঅপতি হাফেজ ক্বারী মাওলানা মো. আসলাম কবীরসহ অন্যরা

    এ সময় আগামী চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশি ও বিএনপি নেতা মোঃ শাহনেওয়াজ খান সিনা নিজের আগামী কর্মপরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সামনে মতামত তুলে ধরেন।

    তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন, বিগত দিনে শুধুমাত্র বিএনপি করারদায়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আমার নামে ১৪টি মামলার দিয়েছ, শুধু রাজনীতি করার কারনে জেল খাটতে হয়েছে, নিজের একমাত্র ছেলেটিও রেহাই পাইনি রাজনীতি না করেও জেল খেটেছে, দুই দফায় আমার বাসভবনে বোমা হামলা করা হয়েছে, এমনকি ব্যবসা প্রতিষ্ঠানে লুট করা হয়েছে। 

    আগামীতে জনগণের পাশে থাকার প্রত্যায় ব্যাক্ত করে তিনি আরও বলেন, বিএনপি চেয়ারমান ও প্রধানমন্ত্রী তারেক রহমান যদি আমাকে বিএনপি থেকে মনোনয়ন দেন আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও ইঙ্গিত দেন তিনি। তিনি আরও বলেন, পূর্বে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়ে জনগণের সেবা করার সুযোগ পেয়েছিলেন। ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করার জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি শাহনেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু, সিটিজের সভাপতি মোঃ রফিকুল আলম, বাবুল আক্তার, সিনিয়র সাংবাদিক জোনাব আলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন পৌরসভার জামে মসজিদের ইমাম মাওলানা আসলাম কবির । পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST