ঢাকাWednesday , 17 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জে প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

    admin
    June 17, 2026 10:35 pm
    Link Copied!

    আবুল বাসার মিলন
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক সোনামসজিদসহ প্রাচীন গৌড়ের প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন করেছেন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

    আজ (বুধবার, ১৭ জুন) সকালে শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক ছোট সোনামসজিদসহ ও অন্যান্য প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শন করেন। একই সময়ে মার্কিন রাষ্ট্রদূত সোনামসজিদ স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
    সকালে রাজশাহী থেকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ভারত-বাংলাদেশ সীমান্তের সোনামসজিদ স্থলবন্দর এলকায় পৌঁছান। তিনি ওই এলাকায় থাকায় মোঘল সুলতানি আমলের ঐতিহাসিক সোনামসজিদসহ ও অন্যান্য ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেন।
    এছাড়া তিনি সোনামসজিদ সীমান্তের দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেন।
    প্রাচীন গৌড়ের ঐতিহাসিক নিদর্শনগুলো পরিদর্শন করার সময় রাষ্ট্রদূতকে বেশ আগ্রহী ও আনন্দিত দেখা যায়।
    তিনি বিভিন্ন স্থাপনার ছবি নিজেই ধারণ করেন এবং এলাকার সমৃদ্ধ ইতিহাস সাংস্কৃতিক ও ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন।
    এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল, মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী,চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST