ঢাকাThursday , 26 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামী পন্থিদের সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী

    admin
    February 26, 2026 10:54 pm
    Link Copied!

    আবুল বাসার মিলন
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী হয়েছেন।

    নির্বাচনে আওয়ামী লীগপন্থি ৬ জন, বিএনপিপন্থি ৫ জন এবং জামায়াতপন্থি ২ জন আইনজীবী নির্বাচিত হয়েছেন।

    মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমিতি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. শামসুদ্দীন ফলাফল ঘোষণা করেন। মোট ২২৭ জন ভোটারের মধ্যে ২০৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

    এবারের নির্বাচনে তিনটি প্যানেলে মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (আবদুল ওদুদ-মাহমুদুল ইসলাম কনক) থেকে ১৩ জন, আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল (নজরুল-হাসিব) থেকে ১২ জন এবং জামায়াত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল (মতিউর-তসিবুর) থেকে ১১ জন প্রার্থী অংশ নেন।

    নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে আবদুল ওদুদ নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি হয়েছেন মিজানুর রহমান। সাংস্কৃতিক সম্পাদক পদে জয়ী হয়েছেন আসমাউল হুসনা তমা। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন তানভীর আহমেদ সিদ্দিকী ও মাইনুল ইসলাম অন্তর।

    আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে আবু হাসিব নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ-সভাপতি পদে তরিকুল ইসলাম আজিজি, সহ-সাধারণ সম্পাদক পদে ফরহাদ হোসেন এবং অর্থ সম্পাদক পদে গোলাম মোরশেদ বিজয়ী হন। কার্যনির্বাহী সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নিলুফার রহমান নীলু ও জাহাঙ্গীর আলম।

    অন্যদিকে জামায়াত সমর্থিত প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক পদে শফিক এনায়েতুল্লাহ এবং গ্রন্থাগার সম্পাদক পদে আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST