ঢাকাSunday , 21 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ অভিযান

    admin
    December 21, 2025 8:22 pm
    Link Copied!

    সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ

    দিনাজপুরের ঘোড়াঘাটে সড়কপথে শৃঙ্খলা ফেরাতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ও ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে অবৈধ কাগজপত্র ও হেলমেটবিহীন ১২ জন চালকের বিরুদ্ধে মামলা করা হয় এবং সর্বমোট ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    রবিবার সকাল ১০টায় উপজেলার রানীগঞ্জ বাজার এলাকার পল্লীবিদ্যুৎ সমিতির সামনে এই বিশেষ চেকপোস্ট বসানো হয়। অভিযানে মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার এবং মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহনে তল্লাশি চালানো হয়। এর মধ্যে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৪টি, হেলমেট না থাকায় ৭টি এবং রেজিস্ট্রেশন না থাকায় ১টি মামলা দায়ের করা হয়েছে।

    সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই অভিযানের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে সড়ক আইন মেনে চলতে উৎসাহিত করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগকে তাদের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    এ সময় চেকপোস্টে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মারজিউল হক সাফিন এবং ট্রাফিক পুলিশের টিএসআই আবুল কালাম আজাদ। তারা যানবাহনের বৈধ কাগজপত্র এবং চালকদের নিরাপত্তা সরঞ্জাম, বিশেষ করে হেলমেট পরিধানের বিষয়ে কঠোরভাবে নজরদারি করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST