ঢাকাWednesday , 15 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • গ্রামীণ উন্নয়নে পিডিবিএফের কার্যক্রম আরও গতিশীল হবে— ধুনট ইউএনও প্রীতিলতা বর্মন

    admin
    October 15, 2025 2:30 pm
    Link Copied!

    বগুড়া জেলা প্রতিনিধি:
    বগুড়ার ধুনট উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতিলতা বর্মনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) ধুনট উপজেলা কার্যালয়। মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকালে উপজেলা কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নেতৃত্ব দেন রাজশাহী বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সৌরভ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ গোলাম সরোয়ার, সেলফ অফিসার মোঃ তোফাইল আহম্মেদ ও মোঃ মাহবুবুর রহমান, হিসাব রক্ষক অফিসার মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র মাঠ কর্মকর্তা মোছাঃ মৌসুমী খাতুন, মাঠ কর্মকর্তা মোছাঃ কল্পনা খাতুন, ইলিয়াস সরকার, হজরত আলী, ফাতেমা তুজ জহুরা (ববি) ও কনক কুমার। এছাড়া অফিস সহায়ক মোছাঃ শিল্পী খাতুনও উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে কর্মকর্তারা নবাগত ইউএনওকে ধুনটে আন্তরিক স্বাগত জানান এবং উপজেলার দারিদ্র্য বিমোচনে চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
    ইউএনও প্রীতিলতা বর্মন বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রশাসনের সহযোগিতায় এ কার্যক্রম আরও গতিশীল হবে।শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST