ঢাকাTuesday , 16 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • গৌরবোজ্জ্বলের শতবর্ষ উৎসবে বিদ্যাপীঠে প্রাণের উল্লাস

    admin
    December 16, 2025 10:23 pm
    Link Copied!

    মুরাদ খান মানিকগঞ্জ প্রতিনিধি:১৩ ডিসেম্বর

    “গৌরবোজ্জ্বলের শতবর্ষ উৎসবে শত প্রাণ, সাফল্যের উচ্ছ্বাসে স্কুল আমাদের শতবর্ষে’ এই শ্লোগানে পালিত হচ্ছে আলোকিত মানুষ গড়ার বিদ্যাপীঠ হরিরামপুর উপজেলার ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান।

    শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৮ ঘটিকা হতে বিদ্যালয় প্রাঙ্গণে বসেছিল নবীন আর প্রবীণদের এক মিলনমেলা। এউপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে যেন বাঁধভাঙ্গা আনন্দ আর উৎসবের সৃষ্টি হয় স্কুলটিতে।

    অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খান রিতা।

    অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী, নবীন-প্রবীণের আড্ডায় প্রাণ ফিরে পায় দিনব্যাপী এ আয়োজন। ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪ হাজার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক তাদের পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত হয়ে একে অপরের সাথে কুশল বিনিময়ে প্রতিষ্ঠান চত্বর হয়ে ওঠে মুখরিত। এ যেন এক অন্যরকম দৃশ্য। শতবর্ষী বিদ্যাপীঠ এখন প্রাণের উল্লাসে মাতোয়ারা। বিশাল প্যান্ডেল জুড়ে চলে দিনভর বিভিন্ন ব্যাচের শৈশবের কথা, স্মৃতিচারণ, আলোচনা সভা, সংবর্ধনা। ফাঁকে ফাঁকে চলে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সেলফি আর ফটোসেশন। এছাড়াও বর্তমান শিক্ষার্থীরা আবীর রঙে রাঙিয়ে দেয় নবীন-প্রবীণ শিক্ষার্থীদের। দীর্ঘদিন পর প্রিয় সহপাঠি বা প্রিয় বান্ধবীকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকেই। শতবর্ষ পূর্তি উৎসবে আসা শিক্ষার্থীদের অনেকেই দেশে ও বিদেশে প্রতিষ্ঠিত। তারা প্রথমদিনেই ফিরে যান উচ্ছল তারুণ্যে ভরা দিনগুলোতে। পুরোনো সব বন্ধু আর সহপাঠীকে পরষ্পর জড়িয়ে ধরে আত্মহারা হয়ে হাত হাত ধরে টেনে বুকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন। অনেকে আবার পুরোনো সহপাঠীদের পেয়ে সেলফি তুলতে ব্যাস্ত। কেউ কেউ স্কুল আঙিনায় হেঁটে হেঁটে পুরোনো গাছগুলো খুঁজতে থাকে, যে গাছতলায় বসে সহপাঠীদের নিয়ে আড্ডা দেওয়ার সব স্মৃতিচারণ করে ক্যামেরায় পুরোনো বান্ধবীদের সাথে ছবি তুলে ফটোসেশন করেন। সকাল থেকে স্কুলের সড়কে ছিলো লোকারণ্য। হাজারো নবীন প্রবীণের প্রাণোচ্ছল অংশগ্রহণে সবুজে প্রকৃতি আর শীতের সকাল। যেন আরও চঞ্চল ও মুখর হয়ে ওঠে স্কুলমাঠ প্রাঙ্গন। যেন সবার মাঝে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানে আগত সকলের আপ্যায়ন, চিকিৎসা, তদারকি ব্যবস্থা করেছেন আয়োজক কমিটি। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে ছিল কঠোর নিরাপত্তা।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের সাবেক অধ্যাপক ড.মোঃ কায়কোবাদ।
    ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আইয়ুব খান এফসিএ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেছেন নাইয়ারা নুর রিপা, পৃষ্ঠপোষক ডঃ নুরল হক চৌধুরী মনি, কাজী লুৎফুর রহমান,, দেওয়ান আবদুল কাদের, আবুল ফজল দোস্ত মোহাম্মদ, ইঞ্জিনিয়ার শামসুর রহমান, ইঞ্জিনিয়ার দেওয়ান হানজালা, এডভোকের ইবাদুল আলী আকবর খান, বাবু সুবোধ চন্দ্র সরকার, প্রধান শিক্ষক আলতাফ হোসেন খান, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন তুষার।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST