ঢাকাMonday , 6 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • কাহারোলে অল্পের জন্য বেঁচে গেল ৩ প্রাণ

    admin
    January 6, 2025 8:49 pm
    Link Copied!

    দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
    রশিদুল ইসলাম

    কাহারোলে অল্পের জন্য বেঁচে গেল ৩ প্রাণ। একেই বলে রাখে আল্লাহ্ মারে কে।

     ঘটনাটি ঘটেছে, দিনাজপুরের কাহারোল উপজেলা মুকুন্দপুর ইউনিয়নের (কাহারোল-বীরগঞ্জ) যাওয়ার সুন্দইল গ্রামে গত (৫ জানুয়ারী’২৫) রাত আনুমানিক
    পৌনে ১২টার দিকে বালু বহনকারী একটি ড্রাম ট্রাক বালু ফেলে গন্তব্য স্থলে আসার পথে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি গাছ ও বিদ্যুৎ-এর খুটি ভেঙ্গে ট্রাকটি রাস্তার সংলগ্ন সুজনের বাড়িতে ঢুকে পড়ে। 

    সে সময় সুজন ও তার স্ত্রী সন্তানসহ ঘুমিয়ে ছিলেন। এ ঘটনায় সুজন এর স্ত্রী মোছাঃ ইসমত আরা (২২) গুরুত্বর আহত হলে এলাকাবাসি তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থার বেগতি দেখে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

    আহত মোছাঃ ইসমত আরা বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন। বর্তমানে ট্রাকটি পুলিশের নিরাপত্তায় রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST