ঢাকাFriday , 1 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • অন্ধকার ঠেলে এগিয়ে চলছে সেবা: ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নে মোমবাতির আলোয় চাল বিতরণ

    admin
    May 1, 2026 6:27 pm
    Link Copied!

    আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ

    প্রচণ্ড গরমে লোডশেডিংয়ের কবলে যখন জনজীবন বিপর্যস্ত, তখন সাধারণ মানুষের মুখে আহার তুলে দিতে এক অনন্য নজির স্থাপন করেছে ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ সালেহ মিন্টু ফরায়েজী । বিদ্যুৎ না থাকায় অন্ধকারাচ্ছন্ন কার্যালয়ে মোমবাতি জ্বালিয়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ৪০ কেজি হারে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

    আজ ২৯শে এপ্রিল-২০২৬ইং দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, ঘুটঘুটে অন্ধকারে হাতে গোনা কয়েকটি মোমবাতির আলোই এখন ভরসা। সেই মৃদু আলোতেই তালিকা মিলিয়ে কার্ডধারীদের হাতে চাল তুলে দিচ্ছেন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা। বিদ্যুৎ আসার অপেক্ষা না করে মানুষের কষ্ট লাঘবে এই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

    সেবা নিতে আসা স্থানীয়রা জানান, দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় তারা দুশ্চিন্তায় ছিলেন। কিন্তু ইউনিয়ন পরিষদের এই আন্তরিকতায় তারা মুগ্ধ। ডিজিটাল এই যুগেও সেবার মানসিকতা থাকলে যে কোনো প্রতিকূলতা বাধা হতে পারে না, এই চিত্র তারই প্রমাণ।

    পরিষদ সূত্রে জানানো হয়েছে, “বিদ্যুৎ নেই বলে সাধারণ মানুষকে বসিয়ে রাখার কোনো সুযোগ নেই। তাদের সময় অনেক মূল্যবান। তাই মোমবাতির আলোতেই আমরা আমাদের নির্ধারিত চাল বিতরণ কাজ সম্পন্ন করছি।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST