ঢাকাSunday , 29 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • “BNP Network” ঘিরে তৃণমূল-কেন্দ্র সংযোগ জোরদার: সক্রিয় বিজিএন

    admin
    March 29, 2026 10:40 pm
    Link Copied!

    সফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রতিনিধি।

    দেশব্যাপী তৃণমূলের সঙ্গে কেন্দ্রের সমন্বয় জোরদারে সক্রিয় ভূমিকা পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিশেষায়িত ডিজিটাল উদ্যোগ “বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক (বিজিএন)”। দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে পরিচালিত এই নেটওয়ার্ক মূলত সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর কার্যক্রমের মাধ্যমে কেন্দ্রীয় নীতিমালা দ্রুত তৃণমূল পর্যায়ে পৌঁছে দিচ্ছে।
    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দারের নেতৃত্বে পরিচালিত বিজিএন একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এর মাধ্যমে কেন্দ্রীয় বার্তা স্বল্প সময়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার কার্যকর ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
    নেটওয়ার্কটির অন্যতম প্রধান মাধ্যম “BNP Network” নামে একটি কেন্দ্রীয় ফেসবুক পেজ। পাশাপাশি দেশের প্রতিটি সংসদীয় আসনভিত্তিক পৃথক পেজও পরিচালিত হচ্ছে। উদাহরণ হিসেবে “BNP Network, Brahmanbaria-6” পেজটির কথা উল্লেখ করা যায়। এসব প্ল্যাটফর্মে দলের নীতিনির্ভর কনটেন্ট, রাজনৈতিক অবস্থান এবং সমসাময়িক বিভিন্ন ইস্যুতে নিয়মিত প্রচারণা চালানো হচ্ছে। প্রতিবেদন প্রস্তুতকাল পর্যন্ত কেন্দ্রীয় “BNP Network” পেজটিতে প্রায় ৩১ হাজার অনুসারী রয়েছে বলে জানা গেছে।
    দলীয় সূত্র আরও জানায়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে গড়ে ওঠা এই নেটওয়ার্ক কেবল প্রচারণাতেই সীমাবদ্ধ নয়; বরং গুজব ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায়ও সক্রিয়। কেন্দ্র থেকে যাচাইকৃত তথ্য দ্রুত তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া অপপ্রচার প্রতিহত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।
    বিশ্লেষকদের মতে, ডিজিটাল যুগে রাজনৈতিক যোগাযোগে এ ধরনের নেটওয়ার্ক দলীয় সাংগঠনিক কাঠামোকে আরও গতিশীল করতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে রাজনৈতিক বার্তা পৌঁছাতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST