ঢাকাTuesday , 27 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রুপপুর প্রকল্পের ১ শ্রমিক নিহত, ২ জন আহত

    admin
    August 27, 2024 10:33 am
    Link Copied!

    পাবনা জেলা প্রতিনিধি
    লাবলু বিশ্বাস

    ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সাইফুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক নিহত ও ২ জন মারাত্মক আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৭ আগষ্ট) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

    নিহত সাইফুল নাটোরের লালপুর উপজেলার হাজিরহাট ভবানীপুর পশ্চিমপাড়া গ্রামের মকবুল হোসেন এর ছেলে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের রহিম ওয়াল্ড কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

    স্থানীয়রা জানান, নিহত সাইফুল ইসলাম সহ ৩ জন মোটর সাইকেল যোগে রুপপুর প্রকল্পে যাচ্ছিলেন, পথিমধ্যে ঈশ্বরদী পোস্ট অফিস মোড়ে আসা মাত্রই বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে সাইফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।

    অপর দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরজন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST