ঢাকাTuesday , 25 June 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বগুড়ায় র‌্যাবের হাতে হত্যা মামলার আসামী ২৪ঘন্টার মধ্যে গ্রেফতার

    admin
    June 25, 2024 8:34 am
    Link Copied!

    স্টাফ রিপোর্টারঃ
    বগুড়ায় গতকাল র‌্যাব-১২ অভিযানে বালা কৈগাড়ী এলাকার হত্যা মামলার আসামী জিন্না মন্ডলের ছেলে আহসান মন্ডল (২৬) কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে। বাদী গোলাম রসুল এই মর্মে বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন যে,গত ২০শে জুন তার ভাই শাহীন মানসিক ভারসাম্যহীন রাস্তা দিয়ে যাওয়ার সময় বিবাদী আব্দুল ওয়াহাব এর স্ত্রীকে হাত ধরে রাস্তা হতে সরে দেয়। সেই সূত্র ধরে গত ২২শে জুন সন্ধ্যা অনুঃ সাড়ে ৭টার সময় তার পিতা ইউনুস আলী (৫৫) সদর থানার কৈগাড়ী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে কাচা রাস্তার উপর পৌছালে আসামীগণ এলোপাথারী ভাবে মারপিট করে হত্যা করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে বগুড়া সদর থানায় ২৩শে জুন ৬৫ নাম্বার একটি হত্যা মামলা দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে গত ২৩শে জুন অনুঃ ৭টা ১০মিনিটের সময় বগুড়া গাবতলী থানার হামিদপুর এলাকায় র‍্যাব১২ অভিযান চালিয়ে এজাহারের ৩নং আসামী আহসান মন্ডল’কে গ্রেফতার করা হয়। এবিষয়ে র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন এবং জানায় যে,উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত বিধি ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST