ঢাকাSaturday , 20 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বগুড়া র ধুনটে ভূমি আইনকে অমান্য করে মাটি দস্যুদের তান্ডব

    admin
    April 20, 2024 9:04 pm
    Link Copied!

    মোঃ মাসুদ ফারুক বাবলু বগুড়া

    বগুড়া ধুনট উপজেলা ৩নং চিকাশী ইউপি’র জোড়শিমুল উওর পাড়া সরকার বাড়ি গ্রামের সাহেব আলী মন্ডলের ছেলে ভূমিদস্যু মোঃ স্বপন মন্ডল এবং মোঃ ভুট্টুো মন্ডল সরকারি ভূমি আইনকে অমান্য করে জোড়শিমুল প্রাইমারি স্কুলের পাশে ৩ ফসলী জমিতে পুকুর খননের নামে হরদম মাটি কেটে পার্শ্ববর্তী ইট ভাটায় মাটি বিক্রির মহোৎসব চালিয়ে যাচ্ছে এই ভূমি দস্যুরা। সেই সাথে পাশের রাস্তাঘাট কেটে ডাইবেশন,রাস্তা বের করে জনসাধারণের চলাচলের রাস্তা গুলো ধ্বংস করে ফেলছে। পাশাপাশি এলাকায় বসতবাড়িতে ধুলাবালি ঢুকে বৃদ্ধ ও শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে বলে অভিযোগ এসেছে। এদেরকে কোন ভাবেই প্রতিরোধ করা যাচ্ছে না। এরা বিভিন্ন সময় বহুরুপী ক্ষমতার অপব্যবহার করে এসব ধরনের মাটি খনন বালু উত্তোলনের কাজ করছেন বলে জানা যায়। এলাকাবাসী বলেন অবৈধভাবে মাটি কাটার কারণে আমরা নানামুখী সমসসায় জরিয়ে পড়ছি। এর প্রতিকার হিসেবে প্রশাসনের উর্ধতন কর্মকর্তা গনের নিকট সুব্যবস্হা গ্রহণের জন্য দাবি জানাই। তবে মাটি কাটার কারণে উক্ত প্রাথমিক বিদ্যালয় সহ একটি বাড়ি পুকুরের গর্তে ভেঙ্গে পড়তে পারে বলে এলাকাবাসী জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST