ঢাকাMonday , 1 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • কালকিনিতে আম বাগান থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

    Link Copied!

    রিপোর্টঃ এস,এম শাহ্ জালাল, মাদারীপুর।

    মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর(৮নং) গ্রামের আব্দুস ছালাম খাঁন এর আম বাগান থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ। যুবকের বয়স আনুমানিক ২৫-২৬ হবে।

    আজ (০১এপ্রিল) সোমবার সকাল ১০ঘটিকার সময় আম বাগানের পাশের জমি চাষ করতে জান সবুজ খাঁন ও সামচুদ্দিন খাঁন এর ছেলে শরিফুল ইসলাম

    সামচুদ্দিন খাঁন এর জমির ঘাস দুদিন পূর্বে পরিষ্কার করে আব্দুস সোবহান খাঁন এর আম বাগানের মধ্যে রাখলে তার আম বাগান থেকে ঘাস অন্যত্র সরিয়ে নেয়ার জন্য সামচুদ্দিন খাঁন কে বল্লে আজ কে সামচুদ্দিন খাঁন এর পুত্র শরিফুল সেই ঘাস পরিষ্কার করার জন্য ঘাস সরাতেই লাশ দেখতে পেয়ে ডাক চিৎকার দিয়ে পাশেই কাজ করতে থাকা সবুজ কে ডাক দেন।
    সবুজ এসে দেখেন একটি লাশ ঘাস দিয়ে ঢেকে রাখা।

    সবুজ তাৎক্ষণিক ডাক চিৎকার দিলে আশে পাশের লোকজন ছুটে আশে।
    পরে কালকিনি থানা পুলিশ কে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়।

    লাশের পাঁ দুটো বাঁধা ও প্লাস্টিকের বস্তাদিয়ে গলায় ফাঁস দেয়া হয়েছে এমনটাই দেখা যায়।
    বাম হাতে টেটু দেখা যায়।

    কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন আমরা পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চরে আম বাগানের মধ্যে একটি লাশ পরে আছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
    প্রাথমিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST