মোঃ মাসুদ ফারুক বাবলু বগুড়া
বগুড়া জেলা ধুনট উপজেলায় ধুনট থানা পুলিশের এক বিশেষ অভিযানে, মথুরাপুর ইউনিয়ন অন্তর্গত মথুরাপুর গ্রামস্হ হইতে ৩ জুয়াড়িকে আটক করে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়।ধুনট থানা সুত্রে জানা যায়, গত ৩১-০৩-২০২৪ ইং তাং রাত্রি অনুমান০০:১০ ( বারোটা দশ মিনিট) ঘটিকার সময় ধুনট থানার এস আই (নিঃ) মোঃ অমিত বিশ্বাস সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানাধীন মথুরাপুর ইউনিয়নের অন্তর্গত মথুরাপুর গ্রামস্থ মথুরাপুর শ্মশানঘাট দাহের পূর্ব পাড়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় ১। শ্রী তন্ময় সাহা(৩০), পিতা-শ্রী লক্ষণ চন্দ্র সাহা, ২। মোঃ মহিদুল(৪০), পিতা-মৃত দেলোয়ার হোসেন, উভয় সাং-মথুরাপুর, ৩। প্রেম ভেতর হাওলাদার(৪২), পিতা-মৃত তারাপদ হাওলাদার, সাং-উলিপুর , সর্বথানা- ধুনট, জেলা-বগুড়াদেরকে আটক করে ঘটনাস্থল হতে জুয়া খেলায় ব্যবহৃত তিন বান্ডিল তাস,১৫০০(এক হাজার পাঁচ শত) টাকা জব্দ তালিকা মূলে জব্দ করে ধৃত আসামিসহ ধুনট থানায় নিয়ে আসে এবং এজাহার দাখিল পূর্বক আসামিদেরকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেন। এবিষয়ে ধুনট থানা অফিসার ইনচার্জ জনাব সৈকত হাসান বলেন, উল্লেখিত বিষয়ে থানায় মামলা রুজু করে আসামিদের বগুড়া বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


