ঢাকাFriday , 17 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • জুলাইকে পুঁজি করে অপব্যবহার করলে কাউকে ছাড় দেওয়া হবে না, কালকিনিতে আনিসুর রহমান খোকন

    admin
    July 17, 2026 9:40 pm
    Link Copied!

    মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানকে পুঁজি করে যারা রাজনীতি করছে এবং এর অপব্যবহার করার চেষ্টা করছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
    বৃহস্পতিবার ( ১৬ জুলাই ) দুপুরে কালকিনিতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, দেশের জন্য জীবন উৎসর্গকারীদের আজীবন সম্মান জানাতে এবং তাদের পরিবারের পাশে থাকতে চায় সরকার। বীর শহীদ আবু সাঈদদের রক্তের প্রতি শ্রদ্ধা রেখে জুলাইয়ের আন্দোলনকে কোনোভাবেই বিতর্কিত করতে দেওয়া যাবে না এবং যারা একে বিতর্কিত করার চেষ্টা করবে, তাদের ছাড় দেওয়া হবে না। জীবন উৎসর্গ করে যারা দেশকে ফ্যাসিস্টমুক্ত করেছেন, তাদের অবদান কোনোভাবেই অগ্রাহ্য করা যাবে না এবং এই রক্তের মূল্য আজীবন শোধ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানও তাদের অভিভাবক হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

    কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উর আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফজলুল বেপারী এবং সাধারণ সম্পাদক এস এম মাহবুব হোসেনসহ অনেকে।

    বেলায়েত হোসেন সোহাগ মাদারীপুর।
    ১৬ জুলাই ২০২৬

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST