মুরাদ খান মানিকগঞ্জ থেকে
মানিকগঞ্জে বিশ্বকাপের উন্মাদনা, ঢেউ লেগেছে বিভিন্ন দলের জার্সি-পতাকা
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিভিন্ন দলের জার্সি ও পতাকা কেনার ধুম পড়েছে মানিকগঞ্জের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে শুরু করে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার ঢেউ লেগেছে বিভিন্ন দলের জার্সি-পতাকায়।
আজ ১১ জুন থেকে বিশ্বকাপ ফুটবল শুরু হতে যাচ্ছে। এ খেলা ১৯ জুলাই পর্যন্ত চলবে।
প্রতি বছরের ন্যায় ফুটবল বিশ্বকাপ মতো এবারো বিশ্বকাপ খেলা মাঠে গড়ানোর আগেই বাংলাদেশজুড়ে শুরু হয়েছে বিভিন্ন দেশের দলের পক্ষে সমর্থকদের বিশ্বকাপ ফুটবল এর ঢেউ। বিভিন্ন দলের পক্ষে তাদের পরিচিত তুলে ধরছেন। শুধু তাই নয় বিভিন্ন দলের জার্সি গায়ে স্থানীয়ভাবে ফুটবল খেলার প্রতিযোগিতা চলছে পাড়া-মহল্লার মাঠে ।
বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে পতাকা ও জার্সি বিক্রির বাণিজ্যে চলছে বিক্রির ধুম। ফুটবলের মাঠের লড়াইয়ে অবতীর্ণ হয়েছে কে বড় পতাকা তৈরি করছেন আর কে ভালো জার্সি তৈরি করে গায়ে দিচ্ছেন তারই প্রতিযোগিতায়।
প্রিয় দেশের ও দলের জার্সি গায়ে জড়িয়ে টিভির বড় স্ক্রিনে খেলা দেখার চিরচেনা বাঙালির আবেগ আবারও ফিরে এসেছে নতুন রঙের মোড়কে। জার্সি ও পতাকার পাশাপাশি বাজারে ফুটবল ও বুটের বিক্রিও জমজমাট চলছে।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকজন নিজেদের পছন্দের দলের জার্সি সংগ্রহ করতে ভিড় করছেন মানিকগঞ্জ দোকানগুলোতে। বিশেষ করে ৮-৪০বছর বয়সের যুবকরা, পিছিয়ে নেই বয়স্করাও। পাড়া-মহল্লার মাঠগুলোতে চলছে স্থানীয় পর্যায়ে বিশ্বকাপ আসরের অংশ গ্রহণকারী বিভিন্ন ফুটবল ক্লাবের বা দলের নামের জার্সি পড়ে প্রতিযোগিতার লড়াই।
জানা গেছে, এবারের বিশ্বকাপের আয়োজক দেশ যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ইতিহাসে প্রথমবারের মতো এবার বিশ্বকাপে ৩২টি দেশের পরিবর্তে ৪৮টি দেশ ১২টি গ্রুপে বিশ্বকাপ টুর্নামেন্টে অংশ নেবে। পুরো টুর্নামেন্টে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
মানিকগঞ্জের বিভিন্ন মার্কেটে বিশেষ করে ফুটপাত ঘুরে দেখা যায়, বিশ্বকাপকে সামনে রেখে জার্সি ও পতাকা বিক্রির ধুম পড়েছে। প্রতিবারের মতো এবারো মাঠের বাইরে মুখোমুখি আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকরা। কেউ আসছেন নিজের জন্য, কেউবা আসছেন সন্তানের জন্য জার্সি কিনতে। দেখা যায় আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি কিনছেন ।
জানতে চাইলে আর্জেন্টিনা ভক্ত বকুল মিয়া বলেন, আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনা ও ম্যারাডোনার ভক্ত। পরে মেসির খেলা দেখার পর আমি মেসির ভক্ত হই। এবারো আর্জেন্টিনার জার্সি কিনেছি এবং বাসায় পতাকাও টাঙিয়েছি। আশা করি এবার ফুটবল বিশ্বকাপ আমরাই নেব।
ব্রাজিলে সাপোর্টার আমির হামজা বলেন আমি আশা করছি ব্রাজিল এবারের ফুটবল বিশ্বকাপের মাঠে উল্লেখযোগ্য সাফল্য বয়ে আনবে। ব্যস্ততার কারণে আগের মতো ফুটবল বিশ্বকাপ বিশ্লেষণ করা হয় না। নেইমারের ফুটবল খেলার স্কিল আমার বরাবরই ভালো লাগে। পাশাপাশি আমার সন্তানরাও ব্রাজিলের সমর্থক। আমি মনি করি এবারের বিশ্বকাপটা ব্রাজিলই পাওয়া উচিত।
আর্জেন্টিনা-ব্রাজিলের রেষারেষির বাইরে এবার অন্যান্য দলের প্রতিও ঝোঁক বেড়েছে দেখা যাচ্ছে জার্মান, পর্তুগাল, জাপান, স্পেন, ফ্রান্সের জার্সি কিনছে অনেকে আবার ইরানের জার্সিও অনেককে কিনতে দেখা যাচ্ছে।
ফুটবল বিশ্বকাপ খেলার আমেজে চাহিদা থাকলেও কাপড়ের দাম এবং উৎপাদন সংকটের কারণে জার্সির দাম এবার কিছুটা চড়া বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা। ৩৫০ টাকা থেকে শুরু করে ভালো মানের জার্সির দাম ১ হাজার টাকা থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। দাম বেশি হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন অনেক ফুটবলপ্রেমী ক্রেতারা।
মানিকগঞ্জ শহরের ফুটপাতের ব্যবসায়ীরা বলেন এবারের ফুটবল বিশ্বকাপ উপলক্ষে জার্সি সংকট দেখা দিয়েছে, ফ্যাক্টরি থেকে পর্যাপ্ত পরিমাণে জার্সির প্রোডাকশন না দেওয়ায় এবার দাম প্রায় দ্বিগুণ। কাস্টমারদের চাহিদা অনুযায়ী জার্সি বিক্রি করতে হিমশিম খাচ্ছি।
মানিকগঞ্জ পৌর সুপার মার্কেটের এক ব্যবসায়ী বলেন ফুটবল বিশ্বকাপ খেলা উপলক্ষে জার্সি বেচাকেনা বেশ ভালো হচ্ছে। আর্জেন্টিনা-ব্রাজিলের পাশাপাশি পর্তুগাল, স্পেন, ফ্রান্সের জার্সির চাহিদাও এবার ব্যাপক। তবে সিজন অনুযায়ী বেশি দামে কিনতে হচ্ছে, তাই বিক্রিও করতে হচ্ছে কিছুটা বেশি দামে।


