শাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা ও পৌর শাখা জিয়া মঞ্চের যৌথ উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ জুন (শুক্রবার) জুমার নামাজ শেষে স্থানীয় জিয়া মঞ্চের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঘোড়াঘাট উপজেলা শাখা জিয়া মঞ্চের সভাপতি মাহফুজুল হক (মাহফুজ)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মো: সরোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি জনাব মো: সাদ্দাম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঘোড়াঘাট উপজেলা শাখা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক রাখিবুল ইসলাম।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে জিয়া মঞ্চ এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষভাগে মোনাজাতে মরহুম জিয়াউর রহমান, মরহুমা আপোষহীন নেত্রী সাহেব নেত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি চেয়ে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
ঘোড়াঘাটে উপজেলা ও পৌর জিয়া মঞ্চের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা ও পৌর শাখা জিয়া মঞ্চের যৌথ উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ জুন (শুক্রবার) জুমার নামাজ শেষে স্থানীয় জিয়া মঞ্চের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঘোড়াঘাট উপজেলা শাখা জিয়া মঞ্চের সভাপতি মাহফুজুল হক (মাহফুজ)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মো: সরোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি জনাব মো: সাদ্দাম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঘোড়াঘাট উপজেলা শাখা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক রাখিবুল ইসলাম।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে জিয়া মঞ্চ এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষভাগে মোনাজাতে মরহুম জিয়াউর রহমান, মরহুমা আপসহীন নেত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি চেয়ে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।