ঢাকাMonday , 18 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র যুগ্ম মহাসচিব হলেন সাংবাদিক হেমায়েত হোসেন খান

    admin
    May 18, 2026 11:23 am
    Link Copied!

    নিউজ ডেক্স –

    বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন মাদারীপুর জেলার ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, বিশিষ্ট গণমাধ্যমকর্মী সাংবাদিক মোঃ হেমায়েত হোসেন খান।

    আজ রবিবার (১৭ মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। পরে জাতীয় সাংবাদিক সংস্থার ভেরিফাইড ফেসবুক পেজে ছবিসহ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা জানানো হয়।

    সংগঠন সূত্রে জানা গেছে, সাংবাদিকতায় দীর্ঘ অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান (মু. কে. এম হাসান মাহমুদ) এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সর্বসম্মতিক্রমে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন।

    নবনির্বাচিত সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ হেমায়েত হোসেন খান মাদারীপুরের ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সফল সভাপতি হিসেবে পরপর চারবার দায়িত্ব পালন করে আসছেন।

    এছাড়া তিনি একটি স্যাটেলাইট এশিয়ান টেলিভিশন চ্যানেলের ডাসার উপজেলা প্রতিনিধি এবং জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো’ ও ‘দি ডেইলি ইভিনিং নিউজ’ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে কাজ করছেন।

    সাংবাদিকতার পাশাপাশি তিনি বিগত ২২ বছর ধরে মাদারীপুর জেলা জজ আদালতে আইনজীবী ক্লার্ক হিসেবে কর্মরত রয়েছেন।

    এক প্রতিক্রিয়ায় সাংবাদিক মোঃ হেমায়েত হোসেন খান বলেন, “দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে মাদারীপুরে গণমাধ্যমকর্মী হিসেবে নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতা করার চেষ্টা করছি।

    বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আমার ওপর যে আস্থা রেখে এই সম্মানজনক দায়িত্ব দিয়েছেন,আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় আমি সততা ও নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করে যাব।”

    এদিকে ডাসার উপজেলার কৃতি সন্তান মোঃ হেমায়েত হোসেন খান কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় মাদারীপুরের সাংবাদিক মহল, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST