ঢাকাSunday , 17 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • শিক্ষক সমিতির উদ্যোগে এমপি মহোদয়কে সম্মাননা প্রদান

    admin
    May 17, 2026 9:33 pm
    Link Copied!

    এম,এ,মান্নান, স্টাফ রিপোর্টার,নিয়ামতপুর (নওগাঁ)

    নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা শাখা বাংলাদেশ শিক্ষক সমিতির উদ্যোগে জাতীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান-৪৬ (নওগাঁ-১) মহোদয়কে সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, নিয়ামতপুর, নওগাঁ মোঃ শফিউল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিউল্লাহ সোনার।
    অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিক্ষক সমিতি, নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি মোঃ গোলাম সারোয়ার এবং সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ মুর্শিদা খাতুন।
    এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীবৃন্দ, নিয়ামতপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।
    অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক সমাজের মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষা ক্ষেত্রে সরকারের ইতিবাচক ভূমিকার বিষয়ে গুরুত্বারোপ করেন। শেষে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST