ঢাকাTuesday , 12 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • রায়পুরে আনোয়ার হাফিজিয়া মাদ্রাসার হাফেজদের পাগড়ি প্রদান ও দোয়া মাহফিল সম্পন্ন

    admin
    May 12, 2026 1:12 pm
    Link Copied!

    আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ

    লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নে অবস্থিত কালু বেপারীর হাট আনোয়ারা হাফিজিয়া ও কারী মিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তরবন্দী (পাগড়ি প্রদান) ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

    অনুষ্ঠানে আলহাজ্ব আব্দুল মালেক মোহাম্মদ দেলোয়ার এর সভাপতিত্বে মাদ্রাসার পরিচালক আ হ.ম নোমান সিরাজীর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব মফিজুল্লাহ কোম্পানি, সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার, ইউপি চেয়ারম্যান মিন্টু ফরায়েজি, আবুল হোসেন মেম্বার প্রমূখ।

    শনিবার ১০ই মে ২০২৬ইং মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে পবিত্র কোরআনের হিফজ সম্পন্নকারী ছাত্রদের মাথায় সম্মাননা পাগড়ি পরিয়ে দেওয়া হয়। মাদ্রাসার পরিচালনা আ হ ম নোমান সিরাজী সাহেব ও কমিটির নেতৃবৃন্দ,এসময়ে উপস্থিত ছিলেন স্থানীয় ওলামায়ে কেরাম এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক উৎসবমুখর ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।

    অনুষ্ঠানের মূল দিকসমূহ:
    পাগড়ি প্রদান: মাদ্রাসার কৃতি ছাত্রদের হিফজ সম্পন্ন করায় আনুষ্ঠানিকভাবে পাগড়ি ও সনদ প্রদান করা হয়।

    আলোচনা সভা: বক্তারা ইসলামের প্রসারে মাদ্রাসার ভূমিকা এবং হাফেজে কোরআনদের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

    দোয়া ও মোনাজাত: অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

    মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, অত্র প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন ধরে এলাকায় দ্বীনি শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে। বিশেষ করে এতিম ও অসহায় শিক্ষার্থীদের জন্য এই এতিমখানাটি একটি নিরাপদ আশ্রয় ও শিক্ষার আলো হয়ে দাঁড়িয়েছে।

    উক্ত অনুষ্ঠানে এলাকার শত শত ধর্মপ্রাণ মুসল্লি এবং ছাত্রদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। পরিশেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST