ঢাকাTuesday , 5 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • সবুজ বাংলাদেশ এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুর জেলা শাখার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

    admin
    May 5, 2026 10:03 pm
    Link Copied!

    মোঃ সাইফুল ইসলাম,
    জেলা প্রতিনিধি মাদারীপুর #

    মাদারীপুর জেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আচমত আলী খান স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, রোপণ ও পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও নৈতিক অবক্ষয় রোধকল্পে করনীয় শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করলো সবুজ বাংলাদেশ মাদারীপুর জেলা শাখা। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান খান,,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা,, জেলা তথ্য অফিসার,, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা কমিটির সভাপতি ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় পরিষদ আজিজুল আরফান প্রিন্স, সঞ্চালনায় ছিলেন জেলা কমিটির সাধারন সম্পাদক মোঃ আশ্রাফুল আলম,, উপস্থিত ছিলেন সহ সভাপতি রাজিব হাওলাদার,, যুগ্ম সাধারন সম্পাদক রিপন চক্রবর্তী, অর্থ সম্পাদক লিজা আক্তার,নারী ও শিশু বিষয়ক সম্পাদক সালমা আক্তার রোজিনা,প্রচার সম্পাদক আফরোজা অপু, যুব ও ক্রিয়া সম্পাদক সৈকত হোসেন সহ অত্র স্কুল এন্ড কলেজের শিক্ষক কর্মচারী বৃন্দ।

    আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের গাছের চারা রোপন ও পরিচর্যা সহ নৈতিকতা নিয়ে নির্দেশনা ও করনীয় নির্ধারনে আলোকপাত করেন এবং দেশের পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষার্থে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST