ঢাকাSunday , 3 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ

    admin
    May 3, 2026 7:07 pm
    Link Copied!

    আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    রবিবার (৩ মে ২০২৬) ভোর ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্র জানায়, মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রামে টহল চলাকালে একজন চোরাকারবারী বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।

    পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি বস্তার ভেতর থেকে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৪১ হাজার টাকা।

    জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

    চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা ও অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় সতর্ক রয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বাহিনী নিরলসভাবে কাজ করছে।
    তিনি আরও জানান, বর্তমানে জ্বালানি ও ভোজ্য তেল চোরাচালান প্রতিরোধে সীমান্ত ও নদীপথে অতিরিক্ত টহল, চেকপোস্ট কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST