ঢাকাSaturday , 2 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে দিবস পালন করলো পৌর ইজিবাইক ও মিশুক শ্রমিক সোসাইটি

    admin
    May 2, 2026 9:24 am
    Link Copied!

    সাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের ঘোড়াঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় ঘোড়াঘাট পৌর ইজিবাইক ও মিশুক মালিক-চালক শ্রমিক সোসাইটির উদ্যোগে এই দিবসটি পালন করা হয়।
    দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ঘোড়াঘাট বাস স্ট্যান্ড ও কালীতলাসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রমিক অফিসের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    ঘোড়াঘাট পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং পৌর ইজিবাইক ও মিশুক মালিক-চালক শ্রমিক সোসাইটির সভাপতি জনাব মোঃ মাহফুজুল হক মাহফুজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব মোঃ লাবু খাঁন।
    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি সবুজ, রোড সেক্রেটারি সুমন, এবং সাংগঠনিক সম্পাদক মহাদেবসহ শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শ্রমিকবৃন্দ।
    আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ঐক্য বজায় রাখা এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সেই সাথে যেকোনো সমস্যায় শ্রমিকদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST