ঢাকাMonday , 20 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাঞ্ছারামপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, লক্ষ্যে ৪৮ হাজারের বেশি শিশু

    admin
    April 20, 2026 10:25 pm
    Link Copied!

    সফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রতিনিধি।

    ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় শিশুদের সুরক্ষায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ৪৮ হাজার ৭৮১ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
    উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, টিকাদান কার্যক্রম বাস্তবায়নের জন্য উপজেলায় মোট ৫৪২টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে ইপিআই ও আউটরিচ কর্মীসহ মোট ৪৩৬ জন স্বাস্থ্যকর্মী দায়িত্ব পালন করছেন। এছাড়া স্থায়ী টিকাকেন্দ্র রয়েছে ৩১২টি এবং একটি ইপিআই কেন্দ্র রাখা হয়েছে।
    সোমবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার তারিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “হাম ও রুবেলা শিশুদের জন্য অত্যন্ত সংক্রামক ও ঝুঁকিপূর্ণ রোগ। এসব রোগ থেকে সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায় টিকাদান।” তিনি অভিভাবকদের নির্ধারিত সময় অনুযায়ী শিশুদের টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
    এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মন, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
    স্বাস্থ্য বিভাগ জানায়, উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে নির্ধারিত বয়সী শিশুদের এই টিকা প্রদান করা হবে।
    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মন বলেন, “শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল অভিভাবকের উচিত নির্ধারিত কেন্দ্রে এসে সন্তানদের টিকা প্রদান করা।”
    এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে হাম উপসর্গ নিয়ে ৪ জন শিশু ভর্তি রয়েছে। গত কয়েকদিনে মোট ১১ জন শিশু একই উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় রেফার করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST