ঢাকাSunday , 19 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় এক কিশোর নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে এলাকায়

    admin
    April 19, 2026 9:56 am
    Link Copied!

    নিখোঁজ সংবাদ

    নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় এক কিশোর নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে এলাকায়।
    মোঃ বাবুল রশিদ (৪০), পিতা-মৃত খিদির পাইক, গ্রাম গয়েশপুর, থানাঃ নিয়ামতপুর—তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং ১০৫৬, তারিখ ২৮ মার্চ ২০২৬।
    জিডিতে উল্লেখ করা হয়, তার ছেলে মোঃ ইসমাইল হোসেন (১৩) গত ২৭ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টার সময় একটি বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি।
    ঘটনার পরপরই নিয়ামতপুর থানা পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত শুরু করে। ইতোমধ্যে দেশের বিভিন্ন থানায় বেতার বার্তার মাধ্যমে তথ্য পাঠানো হয়েছে এবং নিখোঁজ কিশোরকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
    স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে পড়াশোনার সময় ভুল হওয়ায় তার বাবা বকাঝকা করেন এবং পরে মা রাগের বশে তাকে শাসন করেন। এরপর ইসমাইল তার দাদির কাছ থেকে কিছু টাকা নিয়ে সাইকেলসহ বাড়ি থেকে বের হয়ে যায়। সে একটি মাদ্রাসায় পড়াশোনা করত, তবে সম্প্রতি মাদ্রাসায় যেতে অনাগ্রহ প্রকাশ করছিল।
    যদি কোনো সহৃদয় ব্যক্তি মোঃ ইসমাইল হোসেনের সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জানতে পারেন, তাহলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST