ঢাকাThursday , 16 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন: শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

    admin
    April 16, 2026 6:22 pm
    Link Copied!

    সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ

    দিনাজপুরের ঘোড়াঘাটে যথাযথ মর্যাদায় এবং উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’ উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
    শোভাযাত্রা শেষে উপজেলা অডিটোরিয়ামে ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ভোজন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোবানা তানজিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন কাউসার শেখ।
    উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ শামীম হোসেন, ৩নং ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন এবং সাবেক পৌর মেয়র আব্দুর ছাত্তার মিলন, ঘোড়াঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বাঙালির এই চিরন্তন উৎসবকে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে উল্লেখ করেন।

    প্রতিবেদক: মোঃ শাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর)।
    তারিখ: ১৪/০৪/২০২৬ ইং

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST