আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ
রায়পুর উপজেলার ৮নং দক্ষিন চরবংশী ইউনিয়নের দূর্গম উপকূলীয় এলাকা পশ্চিম চর কাচিয়া (টুনুর চর) ০৫ এপ্রিল ২০২৬ইং পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার। এসময় প্রত্যন্ত এ অঞ্চলের প্রান্তিক পর্যায়ের মানুষের সাথে দিনভর আলাপ আলোচনার মাধ্যমে তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনা হয়।
৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের অধিবাসী এই এলাকার কৃষিজীবী ও মৎসজীবী কয়েক হাজার মানুষের জন্য যাতায়াতের রাস্তা, ব্রীজ, কালভার্ট, প্রাথমিক বিদ্যালয়, সুপেয় পানি, সুচিকিৎসা ও স্বাস্হ্যসম্মত টয়লেট ব্যবস্হা কিভাবে নিশ্চিত করা যায় সে বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশাল জনগোষ্ঠীর এ এলাকার জনগণের সুপেয় পানির জন্য শীঘ্রই ১০ টি গভীর নলকূপ স্হাপন করা হবে মর্মে সিদ্ধান্ত গ্রহন করা হয়।
দ্রুতই এ এলাকার জনগণের জন্য উপজেলা প্রশাসন, রায়পুর কর্তৃক অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে। পরিদর্শনকালে রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব নিগার সুলতানা সহ উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, হাজীমারা পুলিশ ফাড়ির সাব ইন্সপেক্টর, অত্র ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানদ্বয়, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ এবং গ্রাম পুলিশসহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


