ঢাকাFriday , 27 March 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    admin
    March 27, 2026 8:27 pm
    Link Copied!

    আবুল বাসার মিলন 
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

    এতে বক্তব্য দেন, উপজেলা পরিষদের মূখ্য উপদেষ্টা ও সদর আসনের সংসদ সদস্য মোঃ নরুল ইসলাম বুলবুল, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নূরে আলম, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ আজহার আলী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোসাঃ শারমিন আক্তার সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

    সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেন, নদী থেকে অবৈধ ভাবে বালু তোলা, মাটি কাটা এইসব প্রতিহত করা হবে, এ ব্যপারে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর। আমরা জানি এইসবের সাথে কারা জড়িত দুঃখের বিষয় এ ব্যাপারে আমরা মুখ খুলতে চাইনা। কারো কাছে তথ্য থাকলে উপজেলা প্রশাসনকে জানানোর আহ্বান জানান। এছাড়াও তিনি বলেন, সমাজ থেকে চিরতরে মাদককে দূর করতে না পারলে তরুণ ও যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হবে। তাই মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। মাদক নির্মূলে সকলের সহযোগিতা চান তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST