ঢাকাMonday , 2 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিয়ামতপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা: জনসমাগমে মুখর গুজিশহর স্কুল মাঠ

    admin
    February 2, 2026 8:06 pm
    Link Copied!

    এম,এ,মান্নান,স্টাফ রিপোর্টার,নিয়ামতপুর (নওগাঁ)

    নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল ও শান্তিপূর্ণ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই সভা এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
    জনসভায় বক্তব্য প্রদান করেন সদ্য বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানকারী শ্রী বিদ্যুৎ চন্দ্র সাহা। তিনি তাঁর বক্তব্যে নৈতিকতা, সততা ও আদর্শভিত্তিক রাজনীতির গুরুত্ব তুলে ধরে বলেন, দেশ ও জাতির কল্যাণে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। পরে বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা শ্রী পুংকেশ্বর চন্দ্র। তিনি মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
    অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পারুল বেগম ও এনসিপির যুগ্ম সচিব মোহাম্মদ নিশাত আহমেদ। তাঁরা দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে জনগণের অধিকার আদায়ে সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়া আবু তাহের মোস্তাকিম, মোহাম্মদ মোসলেম উদ্দিনসহ অন্যান্য বক্তারা উন্নত, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীর ভূমিকা তুলে ধরেন।
    বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. ইব্রাহিম হোসেন তাঁর বক্তব্যে বলেন, ইসলামী মূল্যবোধ ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে সঠিক পথে পরিচালিত করতে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। তিনি আগামী নির্বাচনে জনগণকে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান।
    স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ৭ নম্বর শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের সভাপতি মোঃ মহিদুল ইসলাম, নওগাঁ জজ কোর্টের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট এস এম জোবায়ের হোসেন এবং ৭ নম্বর শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের সম্পাদক ও আসন্ন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব কাজী শামসুল আলম। তাঁরা এলাকার উন্নয়ন, সেবামূলক রাজনীতি ও জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
    অনুষ্ঠানে সভাপতিত্ব ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন নিয়ামতপুর উপজেলা আমির মাওলানা আফজাল হোসেন। এছাড়া নওগাঁ-১ (৪৬) আসনের পরিচালক মাওলানা মোহাম্মদ নওশাদ আলী দলীয় সাংগঠনিক শক্তি আরও সুসংহত করার আহ্বান জানান।
    সবশেষে জনসভার প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, আল হেলাল ইসলামী একাডেমীর অধ্যক্ষ মোহাঃ মাহবুবুল আলম। সবার প্রিয় শিক্ষক হিসেবে পরিচিত তিনি তাঁর বক্তব্যে ন্যায়বিচার, সুশাসন, শিক্ষা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর বক্তব্যে উপস্থিত জনতা ব্যাপকভাবে অনুপ্রাণিত হয় এবং করতালির মাধ্যমে সমর্থন জানায়।
    জনসভা শেষে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশাবাদ লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, এই জনসভার মাধ্যমে এলাকায় দলীয় কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং আগামী নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST