ঢাকাTuesday , 27 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাট বিএনপি বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় বিশ্বাসী

    admin
    January 27, 2026 1:54 pm
    Link Copied!

    সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর,সংবাদদাতা।
    দিনাজপুরের ঘোড়াঘাট জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় বিশ্বাসী বলে জানিয়েছেন দিনাজপুর-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ. জেড. এম জাহিদ হোসেন।
    তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনীতির মূল দর্শন। জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের পথেই এগিয়ে যাচ্ছি।

    গতকাল রোববার বেলা সাড়ে ১২টায় দিনাজপুরের ঘোড়াঘাটে ১নং বুলাকিপুর ইউপির কুলানন্দপুর গ্রামে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
    পথসভায় তিনি আরও বলেন, দেশের চলমান সংকট উত্তরণে জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। বিএনপি ক্ষমতায় এলে আইনের শাসন, গণতন্ত্র ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

    পথসভায় আরও উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এটিএম মাহফুজুল হক মাফুজ, উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন প্রধান, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রানুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
    ২৬-১-২৬

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST