ঢাকাSunday , 4 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাট করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় গ্রেপ্তার-২

    admin
    January 4, 2026 9:37 pm
    Link Copied!

    সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ
    দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে অবৈধভাবে বালু তোলায় দুই জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। এর আগে গত ৩০ ডিসেম্বর বুলাকিপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা শরিফুল ইসলাম বাদী হয়ে চৌদ্দ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জন কে আসামি করে থানায় একটি এজাহার দায়ের করেন। রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যার আগে উপজেলার কুলানন্দনপুর এলাকায় অবৈধভাবে উত্তোলন করা বালু পয়েন্টে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার দুইজন হলেন, উপজেলার কুলানন্দন পুর এলাকার মমতাজ আলীর ছেলে শামীম মিয়া (৩৫) এবং একই এলাকার কালান হোসনের ছেলে শরীয়ত হোসেন (৩০)। থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর নাপিতপাড়া ও শালিকাদহের পূর্ব ও পশ্চিমপাড়া এলাকায় করতোয়া নদী থেকে ছোট ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো কয়েকটি চক্র। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রসাশন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় একটি এজাহার দায়ের করেন। পরে গোপন সংবাদের মাধ্যমে সেখানে অভিযান চালিয়ে বালু ভর্তি একটি ট্রাক্টরসহ হাতেনাতে এজাহার নামিয় দুইজনকে গ্রেপ্তার করা হয়। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, এজাহার নামিয় দুজকে গ্রেপ্তার করা হয়েছে। সাথে অবৈধ ভাবে বালু উত্তোলন করার স্থান থেকে বালু ভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হবে।
    ৪-১-২৫

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST