ঢাকাFriday , 2 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বরত অবস্থায় হার্ট অ্যাটাকে পুলিশ কর্মকর্তার মৃত্যু

    admin
    January 2, 2026 11:17 pm
    Link Copied!

    আবুল বাসার মিলন
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনসে ডিউটিরত অবস্থায় হার্ট এ্যাটাকে আব্দুল আলিম নামের এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারী) সন্ধ্যার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত পুলিশ কর্মকর্তা আব্দুল আলিম পাবনার সুজানগর উপজেলার বাড়ইপাড়া গ্রামের মৃত বন্দের আলীর ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।

    জানা যায়, বিকেলে কর্মরত অবস্থায় হার্ট অ্যাটাক করলে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ সদস্যরা। এসময় অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক। রামেক হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

    জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রুমালী খাতুন জানান, আব্দুল আলিমকে দুইবার হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হার্ট অ্যাটাকের পর প্রথমবার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কিছুক্ষণ পর আবারও হাসপাতালে নিয়ে আসা হয়। তবে দ্বিতীয়বার তাকে মৃত অবস্থায় হাসপাতালে পাওয়া গেছে।

    অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, পুলিশ লাইনসে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে। পরিবারের নিকট মরদেহ হস্তান্তরসহ অন্যান্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST