ঢাকাSaturday , 20 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • পুলিশের অভিযানে অস্ত্রসহ আমির হামজা গ্রেপ্তার

    admin
    December 20, 2025 10:18 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক
    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    আটক ব্যক্তি বাইশারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড করলিয়ামুরা আশরাফুজ্জামান প্রকাশ জামানের ছেলে আমির হামজা (৫৭)।

    গত রাত আনুমানিক ১১টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হরিণখাইয়া ব্রিজ সংলগ্ন শিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    বান্দরবান জেলার পুলিশ সুপার আবদুর রহমানের নির্দেশনায় এবং নাইক্ষ্যংছড়ি থানার ওসি আবদুল বাতেন মৃধার তত্ত্বাবধানে, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) সতেজ বড়ুয়া, এএসআই (নিঃ) রঞ্জিত চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স।

    এসময় ডাকাত আমির হামজার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ এবং নয়টি গুলির খোসা উদ্ধার করা হয়।

    পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আমির হামজার বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST