ঢাকাTuesday , 25 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নওগাঁর পোরশা উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    admin
    November 25, 2025 7:47 pm
    Link Copied!

    সুকুমার ঋষি পোরশা নওগাঁ প্রতিনিধি
    নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। তরুণ্যের উৎসব-২০২৫উদ্যাপনের অংশ হিসাবে সোমবার বিকালে নিতপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ইউএনও রাকিবুল ইসলাম। এসময় প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, এলজিইডি প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম, থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা রবিউল আওয়াল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দুই পর্বের এই খেলায় প্রথম পর্বে প্রথমদিন অংশ গ্রহণ করেন নিতপুর ইউনিয়ন ফুটবল একাদশ ও মশিদপুর ইউনিয়ন ফুটবল একাদশ। পরবর্তীতে মশিদপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে এবং পোরশা সরকারি কলেজ মাঠে খেলা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা জানান। তবে ফাইনাল খেলার ভেন্যু পরে জানানো হবে বলেও তারা জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST