ঢাকাSaturday , 25 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাঞ্ছারামপুরে মহাসমাবেশ

    admin
    October 25, 2025 7:08 pm
    Link Copied!

    সফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রতিনিধি।

    ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) নির্বাচনী আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপি সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের নেতৃত্বে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৫ অক্টোবর) বিকাল ৩ ঘটিকায় উজানচর ইউনিয়নের রাধানগর মাদ্রাসা মাঠে উজানচর  ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই মহাসমাবেশের আয়োজন করা হয়।

    সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদ আবদুল হামিদ মেম্বার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুরের মাটি ও মানুষের নেতা, উপজেলা বিএনপি সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

    প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম মুসা ভিপি।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুছা, জেলা বিএনপি আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুল্লাহ আল মহসিন, জেলা বিএনপি সদস্য গোলাম মোস্তফা এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল করিম।

    সভায় বক্তারা বলেন,

    > “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু বিএনপির নয়, এটি বাংলাদেশের গণমানুষের মুক্তির রূপরেখা।”

    এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে উপস্থিত কর্মীদের মাঝে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST