ঢাকাSunday , 12 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • লাভলু মিয়াকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ইউনিয়নবাসী

    admin
    October 12, 2025 8:25 pm
    Link Copied!

    মুরাদ খান মানিকগঞ্জ থেকে

    মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যুক্তরাষ্ট্র প্রবাসী হাজী মোহাম্মদ লাভলু মিয়াকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান এলাকাবাসী।

    স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, লাভলু মিয়া সদর উপজেলা কৃষ্ণপুর ইউনিয়নে জনপ্রিয় একজন নেতা। ইউনিয়নের কোনো মানুষ বিপদে পড়লে ছুটে যান তিনি। প্রতিনিয়ত অসহায়দের পাশে থাকেন যুক্তরাষ্ট্র প্রবাসী লাভলু মিয়া।

    কৃষ্ণপুর ইউনিয়নের বাসিন্দা রাজু মোল্লা বলেন, লাভলু মিয়া চেয়ারম্যান প্রার্থী হলে তিনি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে আশা করা যায়। কারণ তিনি এলাকায় জনপ্রিয়। তিনি চেয়ারম্যান হলে এলাকার অনেক উন্নয়ন হবে। কারণ লাভলু ভাই গরিবের কথা মনোযোগ দিয়ে শোনেন।

    এলাকাবাসী জানান একজন ন্যায় ও জনবান্ধব প্রকৃতির লোক বিপদে দুঃসময়ে আমরা তার নিকট থেকে বিভিন্নভাবে সহযোগিতা পেয়েছি। আমরা আগামী নির্বাচনে কৃষ্ণপুর ইউনিয়ন রূপকার হিসেবে এবং চেয়ারম্যান হিসেবে যুক্তরাষ্ট্র প্রবাসী লাভলু মিয়াকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই ।

    যুক্তরাষ্ট্র প্রবাসী হাজী মোহাম্মদ লাভলু মিয়া বলেন এলাকায় অসহায় অবহেলিত মানুষের পাশে থেকে সব সময় উন্নয়ন মূলক কাজ করে পুরো কৃষ্ণপুর ইউনিয়নকে স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই এবং বড় পরিসরে জনগণের জন্য কাজ করতে চাই আমি কৃষ্ণপুর ইউনিয়নের মানুষের সেবা করার প্রতিজ্ঞা নিয়ে নির্বাচনে নেমেছি কৃষ্ণপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে পরিণত করা আমার লক্ষ্য আমি আশাবাদী এবং আমার এলাকার ভোটারদের প্রতি যে সকলে আমাকে ভোট দিয়ে এলাকার উন্নয়নমূলক কাজ করার সুযোগ দিবে আগামী নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ লাবলু মিয়া আমি কৃষ্ণপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া প্রত্যাশা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST